গ্রামবাসীদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চান দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ আগামী ২৭ শে মার্চ দাঁতন বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তাই হাতে সময় খুব কম ।সেই জন্য শুক্রবার সকাল থেকেই গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান ।শুক্রবার দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতনএক নম্বর ব্লকের চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচার করেন। তিনি গ্রামবাসীদের বলেন আপনারা আমাকে আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আগামী দিনে এগিয়ে যাব।
যেভাবে আপনারা ২০১৬ সালে আমাকে আশীর্বাদ করে বিধায়ক নির্বাচিত করেছিলেন। ঠিক সেই ভাবেই এবারেও আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি বিধায়ক নির্বাচিত হয়ে কি কি কাজ করেছি তা আপনারা ভালোভাবে জানেন। তিনি গ্রামবাসীদের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কথা তুলে ধরেন। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদি সরকারের বঞ্চনার কথাও তুলে ধরেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। যেভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে তা সুপরিকল্পিত।ওই হামলার ঘটনার তিনি নিন্দা করেন।
বিক্রম প্রধান এর কাছে অভাব-অভিযোগের কথা গ্রামবাসীরা জানান। গ্রামবাসীদের তিনি বলেন আমি আমার ক্ষমতা অনুযায়ী কাজ করেছি। যদি আপনারা আশীর্বাদ করেন আগামী দিনে যদি এলাকার বিধায়ক নির্বাচিত হতে পারি আমি আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করব। আপনারা সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও বাম কংগ্রেস জোট কে ভোট দেবেন না। বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করতে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে আশীর্বাদ করবেন।

Post a Comment